1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

​রংপুরে নারীকে পিলারে বেঁধে গণপিটুনি: মূল হোতা মোখলেছার গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক, রংপুর।
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর।

​রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকায় এক নারীকে বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে গণপিটুনির ঘটনায় মূল অভিযুক্ত মোঃ মোখলেছার রহমানকে (৪৮) গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। সোমবার (০৫ জানুয়ারি) দিবাগত রাত ১১:৩০ ঘটিকায় কোতয়ালী থানার ধাপস্থ সেন্ট্রাল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত রবিবার (০৪ জানুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল মোড় এলাকায় ছিনতাইয়ের অভিযোগ তুলে এক নারীকে বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে বর্বরোচিতভাবে গণপিটুনি দেওয়া হয়। অমানবিক এই দৃশ্যের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশের নজরে আসার পরপরই তদন্তে নামে গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃত মোঃ মোখলেছার রহমান রংপুর মহানগরের হাজীরহাট থানার উত্তম বানিয়াপাড়া এলাকার মোঃ শাহাবুদ্দিন ও মোছাঃ মহিতন নেছার ছেলে। পুলিশের তদন্তে উঠে এসেছে যে, মোখলেছারই এই ন্যাক্কারজনক ঘটনার মূল ইন্ধনদাতা ও আসামী।
ডিবি পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফুটেজ বিশ্লেষণ এবং স্থানীয় অনুসন্ধানের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করা হয়েছে। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT