1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা।

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার।

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। অধিদপ্তরের অধীনস্থ স্কুলসমূহের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা সংক্রান্ত এই নির্দেশনা দেওয়া হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ স্কুলসমূহের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা-২০২৬ এবং দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনা করতে আগ্রহী মর্মে উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশ গ্রহণের অনুমতির জন্য আবেদন করেছেন। প্রতিয়োগিতায় অংশগ্রহণ বা রেজিস্ট্রেশন এর জন্য কোনো অর্থ প্রয়োজন নেই।
এতে আরো বলা হয়েছে, প্রতিযোগিতাসমূহে এবং প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রতিযোগীদের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ওয়েবসাইটসমূহের মাধ্যমে রেজিস্ট্রেশন/আবেদন করতে হবে।

ওয়েবসাইটসমূহ নিম্নরূপ:

চিত্রাঙ্কন: https://art.infostudents.com
কবিতা আবৃত্তি: https://poem.infostudents.com
একক বিতর্ক: https://debate.infostudents.com
গজল: https://gazal.infostudents.com
ক্রিকেট: https://cricket.infostudents.com
ফুটবল: https://football.infostudents.com
ব্যাডমিন্টন: https://badminton.infostudents.com
কারাতে: https://karate.infostudents.com

এতে আরো বলা হয়েছে, ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা-২০২৬ এবং দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT