1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

বগুড়ার শিবগঞ্জে জুট মিলের নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা।

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার।

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি জুট মিলে কর্মরত এক নারী শ্রমিককে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বৃষ্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার ওই তরুণী প্রায় দুই মাস আগে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামে অবস্থিত পাইকর জুট মিলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। কর্মস্থলের কাছাকাছি থাকার জন্য তিনি মালাহার গ্রামের ব্যবসায়ী ডিপুল ওরফে বিপুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
গভীর রাতে বাড়ির মালিক ডিপুল ওরফে বিপুল (৩০) এবং তার অজ্ঞাতনামা দুই সহযোগী ভোটার আইডি কার্ড দেখানোর ছলনায় ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে। পরে তারা তার মুখ গামছা দিয়ে বেঁধে পালাক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভয়ের কারণে ওই নারী প্রথমে ঘটনাটি কাউকে জানাননি। পরে অসুস্থ হয়ে পড়লে তিনি নিজ বাড়িতে ফিরে যান এবং সেখানে গিয়ে তার বাবাকে বিষয়টি জানান। স্থানীয়দের পরামর্শে ভুক্তভোগী ও তার পরিবার শনিবার রাতে শিবগঞ্জ থানায় গিয়ে মামলা দায়ের করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT