1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

বন্দরে ডিবি পুলিশের অভিযানে ১৬০০ পিস ইয়াবাসহ জাবের গ্রেফতার।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন এর নির্দেশায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মাহবুব আলম এর নেতৃত্বে এসআই (নি:) রুবেল মিয়া, এসআই (নিঃ) মিঠুন কুমার দত্ত, এসআই (নি:)সোহেল মিয়া সহ সঙ্গীয় ফোর্স সহ গত ০৮/১/২০২৬ ইং রাত ৯.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন শ্রীরামপুর ভূঁইয়া ব্রিক্স এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জাবের কে আটক করেন।

ধৃতকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা ১। মো: জাবের হোসেন (২৫), পিতা- দীন মোহাম্মদ, সাং- শ্রীরামপুর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ জাবের (২৫) এর হেফাজত থেকে ১৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অত্র ০৯ জানুয়ারি মাদক কারবারি জাবেরকে আদালতে প্রেরন করে বন্দর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT