1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

রংপুর মহানগরীতে জুয়া, ওয়ারেন্টভুক্ত আসামি মোট ২০ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, রংপুর।
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর।

রংপুর মহানগরীতে জুয়া, ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার পলাতকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে মোট ২০ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে হাজীরহাট থানাধীন বখতিয়ারপুর উচাটারী গ্রামস্থ ঘাগট নদীর পাড়ে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৯৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।

এছাড়া মহানগরীর বিভিন্ন থানায় পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাজহাট থানায় ওয়ারেন্টভুক্ত মামলায় একজন, মাহিগঞ্জ থানায় জিআর ওয়ারেন্ট ও নিয়মিত মামলায় তিনজন এবং হারাগাছ থানায় পৃথক ওয়ারেন্টভুক্ত মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়। হাজীরহাট থানায় ওয়ারেন্টভুক্ত চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিজ নিজ বসতবাড়ি ও সংশ্লিষ্ট এলাকা থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, জুয়া ও অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং পলাতক আসামি গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT