1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

র‍্যাব-১৩ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার।

লালমনি প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

লালমনি প্রতিনিধিঃ

র‍্যাব-১৩ এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি দল গত শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম থানার পুরাতন তেলের পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. শাহ আলম (২৯)। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বাসিন্দা। ঢাকার যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলায় (মামলা নম্বর-৮৪/১২/২০২০) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, ২০২০ সালে যাত্রাবাড়ী এলাকায় ইয়াবার একটি চালানসহ গ্রেপ্তার হওয়ার পর আদালতের রায় এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT