1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: ৩ জন আটক।

কুড়িগ্রাম প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

​কুড়িগ্রামে চোর সন্দেহে এক অজ্ঞাতনামা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনায় অপরাধীকে আইনের হাতে সোপর্দ না করে উত্তেজিত জনতার আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
​​স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরি করতে ঢুকেছেন এমন সন্দেহে স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় উপস্থিত জনতা আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে কোনো ধরনের সংবাদ না দিয়ে বা অবগত না করেই ওই যুবককে এলোপাতাড়ি মারধর শুরু করেন। উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
​দেশের প্রচলিত আইনে কোনো অপরাধীকে আটক করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় সোপর্দ করার বিধান থাকলেও, এক্ষেত্রে তার তোয়াক্কা করা হয়নি। চোর সন্দেহে একজনকে পিটিয়ে মেরে ফেলা চরম আইনবহির্ভূত কাজ হিসেবে দেখছে পুলিশ।
​কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান “নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে চোর সন্দেহে কাউকে পিটিয়ে হত্যা করা স্পষ্টত আইনের লঙ্ঘন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আমরা তিনজনকে আটক করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT