1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ০৩ নং ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকা থেকে ৩২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- ফুলবাড়ী থানাধীন বজরের খামার এলাকার মোঃ শাহিন আলম (২৬)।

আজ সোমবার (১২ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকা ফুলবাড়ী থানাধীন ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকায় গ্রেফতারকৃত মাদক কারবারি শাহিনের নিজ বসতবাড়ি হতে ৩২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ. এস. এম মুক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT