1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

রংপুরের কাউনিয়ায় র‌্যাব-১৩ এর অভিযানে ১৬.৪ কেজি গাঁজা জব্দ; ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

শেখ রুবেল খাঁন রংপুর প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

শেখ রুবেল খাঁন রংপুর প্রতিনিধিঃ

‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকমুক্ত সমাজ গঠনে সর্বগ্রাসী মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ নিয়মিত গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহের মাধ্যমে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ১১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪টা ৪৫ মিনিটে রংপুর জেলার কাউনিয়া থানাধীন ০৫ নং বালাপাড়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডস্থ হলদিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। লালমনিরহাট হতে রংপুরগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে এস কে মোবাইল কর্নারের সামনে অভিযান চালিয়ে ০৮টি বাঁশের তৈরি ঢালির (ঝুড়ি) ভেতর থেকে মোট ১৬.৪ কেজি অবৈধ গাঁজা জব্দ করা হয়।

এসময় মাদকসহ মোঃ স্বাধীন মন্ডল (৩৮), পিতা—মৃত আব্দুস সামাদ, মাতা—মৃত মনোয়ারা বেগম, সাং—ছোট কুমিরিয়া, থানা—বগুড়া সদর, জেলা—বগুড়া-কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে রংপুর জেলার বিভিন্ন এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে কৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। সে মাদক পরিবহন ও ব্যবসার জন্য বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করত।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT