1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

সাতক্ষীরায় ডিবি পুলিশের বড় সাফল্য: সাড়ে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

​সদর থানাধীন সুলতানপুর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজাসহ মো: মনির হোসেন (৩০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ০৮:৩০ ঘটিকায় ডিবি পুলিশের একটি চৌকস টিম সুলতানপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন মনির হোসেনকে তল্লাশি করে তার হেফাজত থেকে ০৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
​গ্রেফতারকৃত আসামি মো: মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মনিয়ন্দ গ্রামের আ: গফুর মিয়ার ছেলে। তার মাতার নাম আম্বিয়া খাতুন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের মূল হোতাদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT