1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।

রংপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

রংপুর প্রতিনিধি:

গাইবান্ধায় র‍্যাব-১৩ এর অভিযানে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে গাইবান্ধা সদর থানার নারায়ণপুর গ্রামের বাকির মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সুলতান মিয়ার একটি মুদির দোকান থেকে শফিউল ইসলাম সুমন (৪২) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিউল ইসলাম সুমন গাইবান্ধা জেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তিনি জিআর মামলা নম্বর ৭৪/১৫, দায়রা মামলা নম্বর ৩২২৮/১৫ (চট্টগ্রাম)-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১৯(১) ধারার ৯(খ) অনুযায়ী দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের পর তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT