1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

টাঙ্গাইলে চলন্ত বাসে রাতভর কলেজ ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

টাঙ্গাইল প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক কলেজ ছাত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগে বাসসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাসের চালক মো. আলতাফ (২৫), চালকের সহযোগী মো. রাব্বি(২১) ও হেল্পার মো. সাগর (২৪)।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শরীফ জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজে দর্শন বিভাগের ছাত্রী ভিকটিম ঢাকার সাভারের রেডিওকলোনী থেকে আশুলিয়া যাবার জন্য সাভার পরিবহনের বাসে উঠেন। বাসে তখন ২ জন যাত্রী ছিল।

পরে যাত্রীরা নামার পর এই কলেজ ছাত্রীকে জোর করে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওই ছাত্রীকে রাতভর গণধর্ষণের পর ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে ধর্ষণকারীরা।

এদিকে তথ্য দিয়ে সহযোগী না করে ভিকটিমদের বক্তব্য ও আসামিদের ছবি নিতে গেলে সংবাদকর্মীদের বাঁধা দেন টাঙ্গাইল সদর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT