1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধা হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার।

নীলফামারী  প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

নীলফামারী  প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক বৃদ্ধাকে হত্যার ঘটনায় র‍্যাবের যৌথ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ৯ জানুয়ারি দুপুরে কিশোরগঞ্জ উপজেলার ৮ নম্বর গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপাড় তেলিপাড়া এলাকায় নিজ বসতবাড়ির আঙিনায় দেলোয়ারা ওরফে দুলালী বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ পাওয়া যায়। পরে তার ভাই মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এর ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি সন্ধ্যায় র‍্যাব-১৩ (নীলফামারী) ও র‍্যাব-৪ (সাভার)–এর যৌথ অভিযানে ঢাকার সাভার উপজেলার জয়নাবাড়ী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—এরশাদ আলী (৪৫) ও তার ছেলে সজিব (২২)। তাদের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জুম্মারপাড় তেলিপাড়া এলাকায়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের সহিংস অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT