1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

রংপুরে জ্বালানি স্টেশনে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা।

রংপুর প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

রংপুর প্রতিনিধিঃ

রংপুর মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানকালে মহানগরের মডার্ন মোড় এলাকায় অবস্থিত মেসার্স চাঁদ ফিলিং স্টেশন, ট্রাস্ট এলপিজি স্টেশন এবং দর্শনা এলাকায় অবস্থিত রংপুর ফিলিং স্টেশনের পেট্রোল, অকটেন ও ডিজেলের পরিমাপ পরীক্ষা করা হয়। পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের জ্বালানির পরিমাপ সঠিক পাওয়া যায়।

তবে ডিসপেনসিং ইউনিটে নির্ধারিত স্টিকার ব্যবহার না করায় রংপুর ফিলিং স্টেশনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আর কে রোডের টেক্সটাইল মোড় এলাকায় অবস্থিত মেসার্স সুরমা ফিলিং স্টেশনে প্রতি লিটারে ৭০ মিলিলিটার জ্বালানি কম সরবরাহের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শাহান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম, পরিদর্শক (মেট) মো. নাসির উদ্দীন ও তাদমিরা শারমিন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT