1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন ফিফা প্রেসিডেন্ট।

ডেস্ক রিপোর্ট
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

ডেস্ক রিপোর্ট

ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না ফেডারেশন অব ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)। সেই ধারাবাহিকতায় বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যাও বাড়ানো হয়েছে। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেয়েছে বেশ কয়েকটি দল। তবে বিশ্বকাপে নতুন দেশের সংখ্যা আরও বাড়াতে চায় ফিফা।
শুধু নতুন দেশ বললে ভুলই হবে, বাংলাদেশকেও বিশ্বকাপে দেখতে চান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমনটিই বলেছেন তিনি।

ইনস্টাগ্রামের নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন ইনফান্তিনো। সেখানে কথা বলেছেন বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে। এছাড়া ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘‘হ্যাঁ, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে।’
তিনি আরও লেখেন, প্রতিটি দেশেরই ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ আছে। বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নই ফিফার মূল লক্ষ্য। ২০২৬ বিশ্বকাপ থেকে টুর্নামেন্টের পরিধি বাড়ানো হয়েছে। এতে প্রথমবারের মতো সুযোগ পাচ্ছে একাধিক দেশ। কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তানের মতো দলগুলোর উদাহরণ টেনে ইনফান্তিনো বলেন, দরজা এখন আরও উন্মুক্ত।
ইনফান্তিনোর মতে, ফুটবল উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বয়সভিত্তিক দল গঠন, কোচিং স্ট্যান্ডার্ড উন্নয়ন এবং নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে অগ্রগতি হলে বাংলাদেশের মতো দেশও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে পারে।

বাংলাদেশের ফুটবল বর্তমানে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ফিফার উন্নয়ন কর্মসূচির আওতায় নিয়মিত সহায়তা পাচ্ছে। তবে ইনফান্তিনোর বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট, শুধু সুযোগ থাকলেই হবে না, সেই সুযোগ কাজে লাগানোর দায়িত্ব সংশ্লিষ্ট ফেডারেশন ও দেশের ফুটবল কাঠামোর ওপরই নির্ভর করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT