1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকসহ নারী মাদককারবারি গ্রেফতার।

লালমনি প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

লালমনি প্রতিনিধিঃ

লালমনিরহাটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩১১ বোতল এসকাফ, ৯৮ বোতল ফেনসিডিল ও ১৩৩ বোতল ফেয়ারডিলসহ মোট ৫৪২ বোতল অবৈধ মাদক জব্দ করা হয়।

র‍্যাব সূত্র জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাব দেশের সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুক দুলালী মহিষতুলী গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ির উত্তর পাশের টিনের শয়নকক্ষে খাটের নিচে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় মোছাঃ আয়না বেগম (৪০), স্বামী—মোঃ সমির উদ্দিন ওরফে সমু, সাং—তালুক দুলালী মহিষতুলী, থানা—আদিতমারী, জেলা—লালমনিরহাটকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আয়না বেগম ও তার স্বামী দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ফেনসিডিলসহ মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদককারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন। তারা অভিনব কৌশলে মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনা করতেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT