1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

বীরগঞ্জে নিজ ঘরে গলা কেটে হত্যা: র‍্যাবের অভিযানে আসামি গ্রেপ্তার।

রংপুর প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

রংপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে নিজ ঘরে গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার এক পলাতক আসামিকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছিলেন দানিউল ইসলাম (৫৬)। পরদিন সকালে তাঁর ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বীরগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করা হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি গুরুত্বসহকারে প্রকাশিত হয়। এর পরপরই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১৩ ও র‍্যাব-৬–এর একটি যৌথ দল খুলনা জেলার রূপসা থানার রূপসা সেতু টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলার পলাতক আসামি মো. আবু বক্কর ওরফে বাদশাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি বাগেরহাট জেলার বাগেরহাট থানার উৎকুল গ্রামে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। সংস্থাটি বলছে, এ ধরনের সহিংস অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT