1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

গংগাচড়ায় র‌্যাব-১৩’র শীতবস্ত্র বিতরণ: উষ্ণতা পেল ৪শ অসহায় পরিবার।

শেখ রুবেল খাঁন রংপুর প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

শেখ রুবেল খাঁন রংপুর প্রতিনিধি।

রংপুর গংগাচড়া উপজেলায় শীতার্ত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ খলেয়া গ্রামে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার প্রায় চার শতাধিক অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের হাতে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেওয়া হয়। তীব্র শীতে এসব সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষজন।
র‌্যাব-১৩ সূত্র জানায়, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে তারা নিয়মিত এ ধরনের জনকল্যাণমূলক কাজ করে আসছে। কনকনে শীতে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের কষ্ট লাঘব করতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
​সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয় যে, অপরাধ দমনের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের সহায়তায় র‌্যাবের এই ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT