1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

রংপুরে গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে ‘ভোটের রিকশা’ উদ্বোধন।

শেখ রুবেল খাঁন রংপুর প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

শেখ রুবেল খাঁন রংপুর প্রতিনিধি।

রংপুরে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ ও জনসচেতনতা বাড়াতে ‘ভোটের রিকশা’ প্রচার কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রংপুর বিভাগীয় তথ্য অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল। এ সময় ৮টি ভোটের রিকশার উদ্বোধন করা হয়। রিকশাগুলো রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ এলাকায় চলাচল করে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে প্রচার চালাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. মোফাকখারুল ইকবাল বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অধ্যায়। ভোটের রিকশার মাধ্যমে মানুষের দোরগোড়ায় গণতন্ত্রের বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এই সড়ক প্রচার শহর ও গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে সহায়ক হবে। ভোট কেবল একটি অধিকার নয়, এটি গণতন্ত্রকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম। দেশকে সংস্কার, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নিতে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবির, সহকারী তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী, রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT