1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

পীরগাছায় জাল টাকা তৈরির কারিগর মানিক মিয়া র‍্যাবের জালে আটক।

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার।

রংপুরের পীরগাছায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর অভিযানে জালনোট তৈরির মূলহোতা মানিক মিয়া (২৮) গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জালনোট ও জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

র‌্যাব-১৩ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত মানিক মিয়া উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর দক্ষিণকানি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের শামসুল হকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল পীরগাছা থানাধীন ৬ নম্বর তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর দক্ষিণকানি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মানিক মিয়ার বসতবাড়ি থেকে জালনোটসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানে জব্দ করা জালনোটের মধ্যে রয়েছে— ৫০০ টাকা মূল্যমানের ১৭টি এবং ৫০ টাকা মূল্যমানের ২৪০টি জাল নোট। এসব জালনোটের মোট মূল্য ২০ হাজার ৫০০ টাকা। এছাড়াও জালনোট তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ, কালার প্রিন্টার, লেমিনেটিং মেশিন, হেয়ার ড্রায়ার, বিভিন্ন মূল্যমানের একপাশে প্রিন্ট করা নোট, জলছাপের ফয়েল পেপার, স্ক্রিন রং, কাগজ কাটার, হ্যালোজেন লাইটসহ মোট ২৪ ধরনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, জালনোট দেশের সার্বিক অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধ দমনে র‌্যাব নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ আরও জানায়, জালনোট চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং জালনোট উদ্ধারে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT