1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

দিন হবে রাতের মতো ঘন অন্ধকার, বিরল ঘটনাটি স্থায়ী হবে ৩৮৩ সেকেন্ড।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক।

মহাজাগতিক ঘটনা
দিন হবে রাতের মতো ঘন অন্ধকার, বিরল ঘটনাটি স্থায়ী হবে ৩৮৩ সেকেন্ড।

দিন হবে রাতের মতো ঘন অন্ধকার, বিরল ঘটনাটি স্থায়ী হবে ৩৮৩ সেকেন
শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে।

বিশ্বজুড়ে এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে ২০২৭ সালের ২ আগস্ট। শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ, যখন কিছু জায়গায় দিনে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত অন্ধকার নামবে। এই ঘটনা ২১ শতকের মধ্যে সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রহণগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দেবে এবং দুপুরের আকাশ রাতের মতো ঘন অন্ধকারে ঢেকে যাবে।

এটি পূর্ব আটলান্টিক থেকে শুরু হয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর দিয়ে অতিক্রম করবে। মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে শুরু করে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সৌদি আরব, ইয়েমেন এবং সোমালিয়া পর্যন্ত এর পথ বিস্তৃত হবে। বিশেষত মিশরের লাক্সর ও আসওয়ানের আশপাশে পুরো সময়টি সবচেয়ে দীর্ঘ অন্ধকারে ঢেকে যেতে পারে।
এই দীর্ঘ সময়ের কারণে জ্যোতির্বিজ্ঞানীরা এটিকে এক ‘শতাব্দীর গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ’ বলে মনে করছেন, যা সঠিকভাবে পর্যবেক্ষণ করলে দিনের বেলা অন্ধকারের আকস্মিক দৃশ্য দেখা যাবে। সূর্যগ্রহণের পুরো সময়, অর্থাৎ প্রথম আংশিক থেকে শেষ আংশিক পর্যায়ে, মোটামুটি ২ ঘণ্টা ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টাব্যাপী চলবে এবং এর কেন্দ্রস্থলে সবচেয়ে দীর্ঘ সময় অন্ধকার নেমে থাকবে।

এতে সৌদি আরব, নর্থ আফ্রিকা ও ইউরোপের কিছু অঞ্চলের মানুষ পুরো বা আংশিকভাবে এই বিরল দৃশ্য দেখতে পারবেন। কিন্তু অনেক দেশ, যেমন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও এশিয়ার অধিকাংশ স্থানে এটি দৃশ্যমান হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT