1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

কাউনিয়া আপন শাশুড়ী কে ধর্ষণ মামলায় আসামি জামাতা গ্রেফতার।

শেখ রুবেল খাঁন রংপুর প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

শেখ রুবেল খাঁন রংপুর প্রতিনিধি।

রংপুর কাউনিয়া উপজেলায় শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি আপন জামাতা কাজিমুদ্দিন (৫০) কে কিশোরগঞ্জের তাড়াইল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানা এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুনিবুর রহমান জানান, কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের বাসিন্দা সালেহা বেগম (৬৫) গত ১৮-১০-২০২৫ তারিখে বাদী হয়ে তার আপন জামাতা কাজিমুদ্দিনের বিরুদ্ধে কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন (ধর্ষণ) আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্তের অংশ হিসেবে থানা পুলিশ অভিযানে নামে।
এরই ধারাবাহিকতায় র‍্যাবের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাড়াইল থানার একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত জামাতাকে গ্রেফতার করা সম্ভব হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT