1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

কুড়িগ্রামে র‌্যাব-১৩ এর অভিযানে ১৮ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদকব্যবসায়ী গ্রেফতার।

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন এলাকায় র‌্যাব-১৩ এর অভিযানে ১৮ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে র‌্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল ৭টা ১৫ মিনিটে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ৬নং কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ অনন্তপুর আবাসনে জনৈকা রেহেনার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ৪টি প্লাস্টিকের বস্তায় (প্রতিটি ৪.৫ কেজি করে) মোট ১৮ কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা, এবং ২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় নুর ইসলাম (৪০), পিতা- মৃত খয়বার আলী এবং রেহেনা @ মঞ্জি (৩৮), স্বামী- মৃত সাখাওয়াত, পিতা- মৃত মকবুল হোসেন—উভয় সাং অনন্তপুর আবাসন, ১নং ওয়ার্ড, কাশিপুর ইউনিয়ন, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম—কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামিদ্বয় দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সুকৌশলে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল। তারা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনা করত।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT