1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

র‌্যাবের যৌথ অভিযানে মাদক মামলায় ৫ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

রংপুর প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

রংপুর প্রতিনিধিঃ

‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‌্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল ইং ২১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৩টা ১০ মিনিটে মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন রিকারি বাজার কাঠপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে লালমনিরহাট সদর থানার জিআর-৫৬২/১৪, রিসিভ-৬৫/২৪ ও প্রসেস নং-২৩৯/২৪ মূলে বর্ণিত একটি মাদক মামলার ৫ বছর ৬ মাসের কারাদণ্ডে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ শফিকুল ইসলাম ওরফে হৃদয় (৩৫)–কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির পিতা মোঃ দিলদার হোসেন। তার স্থায়ী ঠিকানা চরযাত্রাপুর, থানা- কুড়িগ্রাম সদর, জেলা- কুড়িগ্রাম।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT