1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

লালমনিরহাটে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

লালমনি প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

লালমনি প্রতিনিধিঃ

লালমনিরহাটে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বড়বাড়ী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. মর্তুজা আলী (৪৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার চকিদার পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর-এর একটি দল বিকেল ৪টা ৫১ মিনিটে অভিযান চালিয়ে মর্তুজা আলীকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে সেশন মামলা নম্বর ৫৫/২৩ অনুযায়ী দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাঁকে পাঁচ বছর দুই মাসের কারাদণ্ড দেন। তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব আরও জানায়, প্রতারণাসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT