1. admin@newsbanglatv24.com : admin :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুরু হোক রোজার প্রস্তুতি। পল্লবীতে ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ: ২ জামায়াত কর্মীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মন্দিরে শিব পূজা পালন। রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ। মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চলছে : আখতার হোসেন। রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন অপু বিশ্বাস। হাসনাত আবদুল্লাহর আসনে গণঅধিকারের প্রার্থীর ভোট বর্জন। রংপুর বিভাগে ঝুঁকিতে ২৫০০ কেন্দ্র, ৬ স্তরের নিরাপত্তা। নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে বাবা–মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ধানের শীষ জেতাতে ভোটের মাঠ কাঁপাচ্ছেন করিম উদ্দিন ভরসার সন্তানরা।

রংপুরে সংবাদ সংগ্রহকালে দীপ্ত টিভির সাংবাদিককে লাঞ্ছিত: সাংবাদিক সমাজের তীব্র নিন্দা।

শেখ রুবেল খাঁন রংপুর প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

শেখ রুবেল খাঁন রংপুর প্রতিনিধি।

​রংপুর মহানগরীর রাধাবল্লভ এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দীপ্ত টেলিভিশনের প্রতিনিধি ফেরদৌস জয় ছাত্রশিবিরের নেতাকর্মীদের দ্বারা গালিগালাজ ও লাঞ্ছনার শিকার হয়েছেন। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ।
জানা গেছে, রাধাবল্লভ এলাকায় রাস্তায় মরা ইঁদুর ফেলে রাখার প্রতিবাদ করায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এই হামলার প্রতিবাদে ছাত্রশিবির সড়ক অবরোধ করলে সেই সংবাদ সংগ্রহ করতে সেখানে যান সাংবাদিক ফেরদৌস জয়। সংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনকালেই ছাত্রশিবিরের একদল নেতাকর্মী তাকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ গালিগালাজ করেন এবং তাকে হেনস্তা (বোলিং) করেন।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে রংপুরের কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সাংবাদিক নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। পেশাগত দায়িত্ব পালনকালে একজন গণমাধ্যমকর্মীকে লাঞ্ছিত করা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ।
​বিবৃতিতে আরও বলা হয়:
​”আমরা ছাত্রশিবিরের মতো একটি সংগঠনের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা আশা করি। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। তুচ্ছ ঘটনায় সাংবাদিকদের টার্গেট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ভুক্তভোগী সাংবাদিক ফেরদৌস জয়ের সাথে ঘটে যাওয়া এই অপমানের সুষ্ঠু বিচার দাবি করেছেন সাংবাদিকরা। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT