1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

মাসুম মোরশেদ এর কবিতা (পরের জনম)

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

মাসুম মোরশেদ এর কবিতা (পরের জনম)

সব লেনাদেনা চুকেবুকে ঘর-দুয়ারের মায়া ছেড়ে বাউলা মনের কবি হবো।

পরের জনম শক্তপোক্ত এক কবি হবো।

রোদে পুড়ে কালো হবো ছায়া জুড়ে ভালো হবো বনবাদাড়ের সাথী হয়ে রাঙা মনে কবি হবো। পরের জনম শক্তপোক্ত এক কবি হবো।

গাছের শাখায় লতায় পাতায় সমুদ্র নদী ভাইসা ভাইসা বুকের সকল কষ্ট ধুইয়া আকাল তাড়ার কবি হবো। পরের জনম শক্তপোক্ত এক কবি হবো।

পোড় খাওয়া বা আঘাত সওয়া অভিজ্ঞতা সম্বল কইরা অধিকারের কথা কইতে

রাজপথের স্লোগান হবো বুকের ভেতর বাঘ পুষে বজ্রকণ্ঠের কবি হবো। পরের জনম শক্তপোক্ত এক কবি হবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT