1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

শ্যামনগর–কালীগঞ্জ–দেবহাটা অঞ্চল মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

শ্যামনগর–কালীগঞ্জ–দেবহাটা অঞ্চল মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের অমর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাতক্ষীরার শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটা অঞ্চল মুক্ত দিবস উপলক্ষে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠ চত্বরে উপজেলা কমান্ডের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। তিনি মুক্তিযোদ্ধাদের ত্যাগ, সাহসিকতা ও দেশপ্রেমের কথা উল্লেখ করে বলেন, স্বাধীন বাংলাদেশের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে মুক্তিযোদ্ধাদের আত্মদান। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মিলনমেলায় শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটার বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং মুক্তাঞ্চল ঘোষণার দিনগুলোর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনাসহ স্বাধীনতার চেতনা নিয়ে আলোচনাও অনুষ্ঠিত হয়।

স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ মিলনমেলার আয়োজনকে ঐতিহাসিক দিনটির স্মরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT