1. admin@newsbanglatv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড: আদালতের রায়ে ন্যায়বিচার, আপিলের ঘোষণা আসামিপক্ষের। কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার ধারণা। ​রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। ভাইরাল পঞ্চগড়ের পকেটমার গ্রেফতার, র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধার টাকা। কুড়িগ্রামে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। কালিয়াকৈর-এ শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনির পর পুলিশে সোপর্দ বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি। নির্বাচনী কারচুপির অভিযোগ: চার আসনের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রী আত্মহত্যার ঘটনায় জাহের আলভী-তিথির নামে মামলা।

ডুমুরিয়ায় ক্রিয়েশন কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ডুমুরিয়ায় ক্রিয়েশন কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
বৃহস্পতিবার ২৭ নভেম্বর বিকেলে ডুমুরিয়া উপজেলা সদরে ক্রিয়েশন কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ।
সকাল থেকে শিশু ও তাদের মায়েরা বাহারি পোশাকে সজ্জিত হয়ে বিদ্যালয়ের মাঠে সমবেত হন। সারাদিনব্যাপী নানা ক্রীড়া, শরীরচর্চা, নৃত্য, কবিতা ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐসব প্রতিযোগিতা ও যেমন-খুশি-তেমন-সাঁজো প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ক্রিয়েশন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ কাজী সুরাইয়া’র সভাপতিত্বে শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য শুভেচ্ছা ও অভিনন্দন: প্রথমে তিনি উপস্থিত সকলকে, বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা এবং আয়োজকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
খেলার গুরুত্ব: তিনি শিক্ষাজীবনে খেলাধুলার অপরিহার্যতা ও এর বহুমুখী উপকারিতা ব্যাখ্যা করেন। তিনি বলেন, শুধু পড়াশোনা নয়, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতার জন্ম দেয়।
স্পোর্টসম্যানশিপ (Sportmanship) বা ক্রীড়াসুলভ মনোভাব: তিনি শিশুদেরকে জয়-পরাজয়কে সমানভাবে মেনে নেওয়ার গুরুত্ব শেখান। তিনি বলেন, অংশগ্রহণই সবচেয়ে বড় কথা। হারলেও হতাশ না হয়ে বরং ভালো খেলার চেষ্টা করাই আসল শিক্ষা।
তিনি বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে সমবেত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, জীবনের শুরু থেকেই শিশুদের মেধা বিকাশের জন্য অভিভাবকদের সচেতনতাই খুব জরুরি। শুধু প্রতিযোগিতা নয়, ভালো মানুষ হিসেবে আপনার শিশুকে গড়ে তুলতে হবে। ঐ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাজী আব্দুল্লাহ, আনোয়ার হোসেন, জয়ন্ত বৈরাগী, শিক্ষক- শায়লা শারমিন, জেসমিন আখতার, পিয়া খান, সাইফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 BdiT
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT